৯ম বার্ষিক বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ৯ম বার্ষিক বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনাব মোঃ আলেয়ার হোসেন সরকার, কাউন্সিলর, ৩০ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুহাম্মদ আল-মামুন, সহ-সভাপতি, গাজীপুর মহানগর ছাত্রদল।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাওয়াত হোসেন, প্রোপ্রাইটর, বরিশাল বিহারী, গাজীপুর এবং প্রিয় অতিথি হিসেবে জনাব মোঃ তাজুল ইসলাম তাজ। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ কামরুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হানিফ ও জনাব মোঃ মাহমুদুল হাসান, কাউন্সিলর পদপ্রার্থী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের (U.N) তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট হায়দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজকরা জানান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং ক্রীড়া চর্চা বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

By CLRWF

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *